ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬

জিল বাংলা সুগার মিলসে আখচাষীদের বিক্ষোভ

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১১ বার পঠিত

সার কেলেঙ্কারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জামালপুরের জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আখচাষীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মিলসটির প্রধান গেটে বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধরা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসানের গাড়ি অবরোধ করে রাখে। পরে আলোচনার আশ্বাসে তারা অতিথিশালার সামনে অবস্থান নেন।

চাষীরা জানান, জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সার কেলেঙ্কারি ও চাষীদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন। এসব অভিযোগ নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও সমাধান না পাওয়ায় আজ বিক্ষোভে নামতে বাধ্য হন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসান বলেন, “আমি মিলে এসেছি, সবার কথা শুনেছি। এক–দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেবো। তদন্ত রিপোর্ট আমাদের হাতে এসেছে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চাষীদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনার পর চেয়ারম্যান দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় তিনি ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। পরে চাষীরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জিল বাংলা সুগার মিলসে আখচাষীদের বিক্ষোভ

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫