ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬

জামালপুর পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৬ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম, পিপিএম। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তিনি ইসলামপুর থানাধীন পোদ্দারপাড়া পূজামণ্ডপ ও শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির সেবাশ্রম মণ্ডপসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, সিসি ক্যামেরা স্থাপন, বৈদ্যুতিক সংযোগ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থার প্রস্তুতি ঘুরে দেখেন।
পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদেরকে পুলিশকে সর্বোতভাবে সহায়তা করার আহ্বান জানান এবং স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, “জামালপুর জেলা পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধপরিকর। পূজাকে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যে প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ করছি।”
তিনি আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে সর্বস্তরের মানুষ যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) ইমরুল, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.স.ম. আতিকুর রহমান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জামালপুর পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

সর্বশেষ পরিমার্জন: ১১:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫