ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬

বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ১৭১ বার পঠিত

বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের গায়েনপাড়ার মকবুলের গুদারা ঘাটে। শনিবার (০৫ অক্টোবর) দুপুর ২টায় আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে এলাকাবাসীর ঢল নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ. এস. এম. আব্দুল হালিম সাবেক মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জনাব মোঃ জয়নাল আবেদীন সরকার (সাবেক সহ-সভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপি) এবং জনাব মোঃ আব্দুর রহিম বাদশা (চেয়ারম্যান, ৮নং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ)। প্রতিযোগিতায় মোট আটটি নৌকা অংশগ্রহণ করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় “দুরন্ত নৌকা” দল “মাল মারার জননী” নৌকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দুরন্ত নৌকা।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোঃ বেলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, যুবদল, ৯নং গোয়ালেরচর ইউনিয়ন শাখা।

সিনিয়র সভাপতিত্ব করেন জনাব মোঃ নাছির উদ্দিন গায়েন, সভাপতি, কদমতলী গায়েনপাড়া যুব উন্নয়ন সমিতি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলমাছ আলী, সাধারণ সম্পাদক, কদমতলী পায়েলপাড়া যুব উন্নয়ন সমিতি এবং সহায়তায় ছিলেন মোঃ সানোয়ার হোসেন, পরিচালক, কদমতলী গায়েনপাড়া যুব উন্নয়ন সমিতি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫