
ফুল বলে, বনে বনে; আমি ফুটি হরষে
পাপড়িগুলো মেলে দিই সমীর পরশে।
আনন্দে দোলে মন, ছড়িয়ে নিজ গন্ধে
পাখিরাও গান গায় -নেচে নেচে ছন্দে।
আয় আয় মৌমাছি ফুলের মধু ফুরলো
ফুলে ফুলে এত মধু, কার মন জুড়ালো?
মৌমাছিরা ফুলের সাথে কত কথা কয়
একসাথে দল বেঁধে, মধু খাবার নির্ভয়।
খোকা খুকু, ফুল তুলে- ভরে তার ডালা
আনন্দে মন খুলেই, গাঁথে ফুলের মালা,
ফুল বলে, যে যা পারিস করিস আনন্দ
ডাল ভেঙ্গে আমায় যেন করিসনে অন্ধ?
আকাশে তারা গুলোও মিছে কথা কয়
গাছে গাছে ফুল তোরা -ফুটে যা নির্ভয়?
তবুও কেন ফুল ছিঁড়ে কেউ ভাঙে ডাল
ফুল গুলো ভালবেসে কাকে দেবে গাল?

সুশান্ত কুমার দে : 























