
তোমাকে নিয়ে গড়া স্বপ্ন গুলো এখন শুধুই স্মৃতি। সময়ের হাত ধরে চলে এসেছি আজ অনেকটা পথ। তুমি এখন আমার কাছে শুধুই অতিত, কেবল ফেলে আসা কিছু স্মৃতি। ক্ষয়ে যাওয়া সময়ের হাত ধরে-বদলে গেছে অনেক কিছু, বদলে গেছো তুমি, আর আমিও। তবুও তোমার সাথে কাটানো প্রতিটা মুহুত্ব আজও ভুলতে কষ্ট হয়। যেমন তোমার সাথে ট্রেনে সেই বহুদূর ভ্রমন, তোমার চোখের চাহনি, ভয় পেলে আমার হাতে তোমার হাত রাখা, ব্যস্ত নগরীর রাস্তায় ভরসা করে আমার হাতটি চেপে ধরা, তোমার মায়াবী মুখের সেই চিরচেনা হাসিটা, আমার বুকে তোমার মাথা রাখাটা, আমার হাত বুকে ধরে ঘুমানোটা, তোমার কি মনে পড়ে ? আমি যখন মাঝে মাঝে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যেতাম গরমে ঘেমে যেতাম তখন তুমি তোমার হাত দিয়ে আমার মাথা বুলিয়ে দিতে, নিজের মুখ দিয়ে ফু দিয়ে আমার গরমটাকে নিবারন করার চেষ্টা করতে। অনেক কিছুই আজও ঠিক তেমনি আছে। আমি এখনো আগের মতই আছি, কিছুই বদলায়নি আমার, আজও লড়ে চলেছি জীবন যুদ্ধের ময়দানে।
তোমাকে নিয়ে দেখা আমার প্রতি রাতের সুন্দর স্বপ্ন গুলো আজও ঘুমের ঘোরে আমার সামনে ভেসে উঠে, আমি স্বপ্নেই অনুভব করি তোমার সেই চিরচেনা ছোয়া। স্মৃতি হাতরে দেখি, তোমার দেয়া কষ্টের ক্ষতগুলি, আমার জীবনে তোমার জন্য যে শূন্যতার জায়গা করে নিয়ে ছিলো, সেগুলো আজ অনেকটাই ভরাট হয়ে গেছে। অবিরাম ঝরে পড়া হৃদয়ের ক্ষতবিক্ষত হওয়া রক্ত কণা গুলো শুকিয়ে গেছে। রক্ত ক্ষরণের দাগগুলো এখন আর নেই! একে-বারেই মিশে গেছে। আমার জীবন পড়ন্ত বিকালের সূর্যাস্তের মতো শেষ স্মৃতির আলোটুকুও বিলীন হয়ে গেছে খুব অল্প সময়ের ব্যবধানে। কত রাত নির্ঘুম কাটিয়েছি তোমায় স্মৃতি গুলো ভেবে!
একাকীত্ব আর অপেক্ষায় কত সময় যে আমার কেটেছে, তা আজ আর মনে নেই। তোমার কথা মনে হলেই কেবল মনে পড়ে! আমি জীবন ও তোমার দেয়া দুঃখ কষ্টের কাছে আজও হার মানিনি, নিজেকে সাজিয়েছি নতুন ভাবে, নতুন রুপে। আজ আমার ভালোবাসার জন্য আমি স্বার্থপর হয়েছি, তবে ভেবোনা আমার স্বার্থের কারনে কোন ক্ষতি হবে তোমার। কিন্তু দুঃখ একটাই আমার ভালবাসা তুমি কখনোই কোনদিনও বুঝোনি। তোমাকে উৎসর্গ করে বলা এই কথা গুলো তোমার কাছে কিছু বিচ্ছিন্ন প্রলাপ, মিথ্যা ভালবাসার অসংলগ্ন ছাড়া আর কিছুই না! তবে এগুলো আমার মনে অনেক দিনের জমানো ভালোবাসার লষ্টাজ্জিক কথা।
আর দীর্ঘদিনের তোমাকে না পাওয়ার আকাঙ্খা। যদি কখনো আমি নিজের অজান্তে বা অনিচ্ছাকৃত ভাবে তোমাকে আঘাত দিয়ে থাকি, যদি কখনো তোমার চোখের এক ফোটা পানির কারন হয়ে থাকি তবে ঘৃণা করে হলেও ক্ষমা করে দিও। আমাকে খালি হাতে শূন্য হয়ে তোমার জীবন থেকে বিদায় নিতে হয়েছে। যদিও এটা আমার ইচ্ছে মতো ছিলো না ছিলো তোমার ইচ্ছে মতোই। তোমার পরিবারের মানুষদের মুখে হাসি ফোটানোর জন্যই হয়তো তুমি চলে গেছো।
তাতে আমার মনে বিন্দুমাত্র দুঃখ কস্ট নেই। তবে এই পৃথিবীর বাস্তবতাটা বড়ই নির্দয়। আজ মনে পড়ে কি তোমার সেদিনের কথা? যেদিন শেষ বারের মতো বাসে ঢাকা যাওয়ার পথে তুমি আমাকে দিয়েছিলে তোমার হাতে লেখা ডায়রির ৫ পাতার একটি চিঠি। যদিও সেটা আমার প্রতি তোমার ভালোবাসার চিঠি ছিলোনা, ছিলো আমাদের ভালোবাসার বিচ্ছেদের চিঠি। তবুও চিঠিটা তোমার ভালোবাসা ভেবে এতো গুলো বছর ধরে আজও আমার কাছে রক্ষিত। তুমি সেদিন চেয়েছিলে তোমার চিঠির উত্তর। কিন্তু আমি সেদিন তোমার দেয়া চিঠির কোন উত্তর দিতে পারিনি। চিঠিটা পড়ে অশ্রুসিক্ত চোখে শুধু অবাক দৃষ্টিতে বার বার তাকিয়ে ছিলাম তোমার মুখে দিকে। আমার মনে হচ্ছিনো এটা কেবলই ভুল স্বপ্ন। কিন্ত পরে দেখলাম স্বপ্ন না সত্যি। চিঠি পড়ার পড়ও সেদিন হাসি মুখে কথা বলেছিলাম তোমার সাথে। যাতে তুমি বিন্দুমাত্র কস্ট না পাও। আজ এই লেখাটাই তোমার দেয়া সেই চিঠির উত্তর! কোন এক জায়গায় দাড়িয়ে তুমি আমাকে পাঞ্জাবি কেনার জন্য দিয়েছিলে ১ হাজার টাকা। যা বিগত ৮ বছর ধরে আমার কাছে রক্ষিত। শত মানুষের ভিড়ে তোমাকে ভালোবেসে ছিলাম বলে আজও ভুলতে পারিনি। আমার হৃদটাকে ছিঁড়ে সেই কথা গুলোই আজ বলে দিলাম। আজ তোমার জীবনের কোথাও হয়তো আমি নেই অথচ এখনো আমার শহরটাতে তোমারই বাস। তুমি রাগ করলে তোমায় দেখতে কেমন লাগে সেটা আমি জানি। কপাল কুচকে হাতের উপর হাত দিয়ে মুখ নিচের দিকে দিয়ে বসে থাকো তাও আমি জানি। তাই তোমাকে আজও ভালোবাসি। জানি না তুমি আজও কি বুঝতে পারছো আমার ভালোবাসার গভিরতা? আমি যে তোমাকে ভালোবেসেই চলেছি! তুমিহীনা এই জীবনটা যে কত কষ্টের সেটা হয়তো তোমাকে কখনো বুঝাতে পারবো না। আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা তোমায় না পাওয়ার কষ্ট হয়তো তুমি আর কখনো দেখবে না। তারপরও আমি আজ খুব ভালো আছি, কেন জানো ?। তোমার মুখের হাসি দেখে। তোমাকে ভালো থাকতে দেখে। তবে একদিন চিরতরে চলে যাবো তোমাকে রেখে, নিঃশেষ হয়ে যাবে আমার ভালোবাসা। আমাকে আর কখনো খুঁজে পাবে না। যেখান থেকে আর কখনো কোনদিন আমার ফেরা হবে না। সেখানে চলে যেতে হয় নিথর দেহ ও একাকিত্বকে সঙ্গী নিজের দুঃখ কস্টকে বুকে নিয়ে। তবে সেদিন তোমার কাছে আমার শেষ অনুরোধ থাকবে। সেদিন তুমি মিথ্যা করে হলেও অন্তত একবার বলবে যে তুমি আমায় আজও ভালোবাসো। ভয় পেওনা সেদিন তুমি মিথ্যা ভালোবাসি বললেও আমার কিছু বলার ক্ষমতা থাকবে না। আমি পাথরের মত শুনে যাব তোমার সেই ভালোবাসার কথা গুলো। সেদিন দূর থেকে দোয়া করবো আর বলবো সব কিছুর পরও আমি শুধু মাত্র তোমাকেই ভালোবাসী। “হ্যা তবুও তোমায় ভালোবাসি” তুমি সব সময় ভালো থাকো সুখে থাকো আর হাসিখুশি থাকো আমার না হওয়া বেলিফুল”।
সাংবাদিক ও লেখক
জামালপুর।
মোবা: ০১৭৩৩ ১৭০ ৩৭০
ই-মেইল: newsmustak@gmail.com

মোস্তাক আহমেদ মনির 






















