, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

হাদিকে গুলির ঘটনায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ জন্য অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে প্রতিরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ওসমান হাদির চিকিৎসা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আলটিমেটাম ও কর্মসূচির বিষয়ে জানান।

আবদুল্লাহ আল জাবের বলেন, অন্তর্বর্তী সরকারকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে বিচার নিশ্চিত করতে হবে। শরিফ ওসমান হাদির কিছু হলে তার দায়ও সরকারকে নিতে হবে।

চিকিৎসকদের বরাত দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, শরিফ ওসমান হাদির অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। হাদিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার রাত ১০টায় ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা—সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও ফাওজুল কবির খান। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীরা হাসপাতালে ওসমান হাদিকে দেখতে যান।

গুলিবিদ্ধ ওসমান হাদিকে তাঁর পরিবারের সিদ্ধান্তে শুক্রবার রাত ৮টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত চালিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

হাদিকে গুলির ঘটনায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সর্বশেষ : ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫