, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে জাককানইবিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওমর ওসমান হাদীর ওপর সন্ত্রাসী গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হাদীর দ্রুত সুস্থতা কামনা করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘বিদ্রোহী হল’  থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নতুন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে রূপ নেয়। “তুমি কে আমি কে—হাদী হাদী”, “হাদী ভাইকে গুলি কেনো?”, “আমার ভাই হাসপাতালে—প্রশাসন কি করে?”—সহ নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে ফোকলোর বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রিমন বলেন,“জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি—এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আজ আমাদের হাদী ভাই জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমরা তাঁর সুস্থতার জন্য দোয়া চাই এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”
আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী রাজু শেখ বলেন,“স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শুরুর পর থেকেই হাদী ভাই সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেটে ছিলেন। দুর্নীতিবাজ চক্র তাঁর ওপর হামলা চালিয়েছে। একজন হাদীকে গুলি করে আন্দোলনের কণ্ঠস্বর থামানো যাবে না—দেশব্যাপী আরও বহু হাদী তৈরি হবে।”
পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী রাসেল মিয়া বলেন,“আমাদের হাদী ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই।” এসময় তিনি এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে দোয়ার আয়োজনের ঘোষণা দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে জাককানইবিতে বিক্ষোভ

সর্বশেষ : ০২:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫