ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

মোঃ আব্দুল বারী বিশেষ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৫ বার পঠিত

মোঃ আব্দুল বারী বিশেষ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের প্রার্থী ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচনী বিধি ও আচরণ রক্ষা করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবো। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা নির্বাচনী কাজে অংশগ্রহণ করব যথাসময়ে। আপনাদের কাছে দোয়া চাই, যাতে করে আল্লাহতালা আমাদের বিজয় দান করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা, উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, নায়েবে আমির আবদুল মান্নান, সেক্রেটারী বাবুল ইসলাম এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

সর্বশেষ পরিমার্জন: ১১:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫