, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187
তিতাসে আবার দুর্ঘটনা

উত্তরাসহ আশপাশের এলাকায় গ‍্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দুই সপ্তাহের মধ‍্যে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে ঢাকার গ‍্যাস বিতরণের পাইপলাইনে। এবার উত্তরা টঙ্গী ব্রীজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ‍্যাস সরবরাহকারী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজ হওয়ায় উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে।

এ ভাল্‌ভ গ‍্যাসের প্রবাহ কমানো বা বাড়ানোর কাজে ব‍্যবহৃত হয়। এটি পাইপলাইনের বিভিন্ন পয়েন্টে থাকে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গত এক মাস ধরে ঢাকায় এলপিজি গ‍্যাসের সরবরাহ সংকট চলছে। দ্বিগুন দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। এর মধ‍্যে নিয়মিত দুর্ঘটনায় পাইপলাইন গ‍্যাসের সরবরাহ ব‍্যাহত হচ্ছে। গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনো মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ‍্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। ওই দিন রাতে নতুন ভাল্‌ভ বসানোর পর আবার গ‍্যাস সরবরাহ চালু করা হয়।

জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

তিতাসে আবার দুর্ঘটনা

উত্তরাসহ আশপাশের এলাকায় গ‍্যাস বন্ধ

সর্বশেষ : ১০:১৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬