ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
অবৈধ মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও ট্রাক্টর জব্দ

শাহজাহান খন্দকার, উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৫১ বার পঠিত

শাহজাহান খন্দকার, উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি ও নদী তীর থেকে গভীর রাতে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায়সহ দুইটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে (১৪ জানুয়ারি ২০২৬) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকায় আল আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে রাতের আঁধারে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এছাড়াও একই দিনে উলিপুর পৌরসভার ব্র্যাক অফিসের পেছনে বুড়িতিস্তা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে মো. রাকিব নামের এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দুর্গাপুর ইউনিয়ন ও উলিপুর পৌরসভার চিলমারী সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মাটি উত্তোলনের ফলে কৃষিজমি, নদী তীর ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়ম বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে কৃষিজমি ও নদী পাড় থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল। প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
সচেতন মহলের মতে, উলিপুরে অবৈধ মাটি উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।




















