ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
জামালপুর জেলা
গণভোট ২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক কর্মশালা

ইসলামপুর প্রতিনিধি, জামালপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৫৮ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি, জামালপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করা এবং গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর জেলা শহরের গেইটপার এবং পৌজদারি মোড় এলাকায় গণভোট ২০২৬ সংক্রান্ত এক জনসচেতনতামূলক কর্মশালায় জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী মহোদয় এবং সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় উপস্থিত থেকে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। তাঁরা গণতন্ত্র সুদৃঢ় করতে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট ও নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমেই জনগণের মতামতের যথাযথ প্রতিফলন সম্ভব।এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















