, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

নতুন সরকারের কাছে যা চান অপু বিশ্বাস

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে বিরাজ করছে ভোট  উৎসবের আবহ। কে গড়বে নতুন সরকার, কার হাতে যাবে নেতৃত্ব এই প্রশ্নে যখন সরগরম চারপাশ, তখন নির্বাচনের আগে নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা জানালেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, নতুন সরকারের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে ডিজিটাল যুগে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অভিনেত্রী বলেন, গ্রামের অনেক মানুষ এখনও এআই সম্পর্কে সচেতন নন। অথচ এই প্রযুক্তি ব্যবহার করে ছবি বিকৃত করা বা অপপ্রচার চালানোর ঘটনা বাড়ছে।

অপু বিশ্বাস বলেন, আমাদের মতো শিল্পী থেকে শুরু করে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এর শিকার হচ্ছেন। সরকার চাইলে কঠোর ব্যবস্থা নিয়ে এসব দমন করতে পারে।

তিনি বলেন, শুধু আইন করলেই হবে না, সচেতনতা ও দ্রুত পদক্ষেপ জরুরি। নতুন সরকার যেই আসুক না কেন, প্রযুক্তির অপব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চাই। দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, সঠিক পরিকল্পনা ও নীতিগত সহায়তা পেলে দেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনেও আরও শক্ত অবস্থান নিতে পারবে।

একজন উদ্যোক্তা ও অভিনেত্রী হিসেবে  সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর ভোটগ্রহণের প্রত্যাশা জানিয়েছেন তিনি।  একইসঙ্গে  ভোটার ও নির্বাচনে সংশ্লিষ্ট সবার প্রতি আগাম শুভেচ্ছাও জানিয়েছেন অপু বিশ্বাস।

আরও খবর :
জনপ্রিয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

নতুন সরকারের কাছে যা চান অপু বিশ্বাস

সর্বশেষ : ০৬:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬