, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

‘চুপিচুপি’ দিয়ে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’

  • বিনোদন ডেস্ক
  • সর্বশেষ : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৬ বার পঠিত

বিনোদন ডেস্ক: বাংলা সংগীতাঙ্গনে অডিও ও ভিডিও প্রযোজনায় নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’ (ArtBox Music)। প্রতিষ্ঠানটি তাদের প্রথম নিবেদন ‘চুপিচুপি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। চিকিৎসক ও কণ্ঠশিল্পী সম্পা দেওয়ানের স্বপ্নের এই প্রতিষ্ঠানটি মানসম্মত সংগীত ও ভিডিও নির্মাণের অঙ্গীকার নিয়ে বাজারে এসেছে।

আর্টবক্স মিউজিক-এর কর্ণধার সম্পা দেওয়ান। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও কণ্ঠশিল্পী হিসেবেও সুপরিচিত। সংগীতের প্রতি গভীর অনুরাগ ও দীর্ঘদিনের সৃজনশীল অভিজ্ঞতা থেকেই তার এই নতুন উদ্যোগ। জানা গেছে, ইতোমধ্যে সম্পা দেওয়ানের নিজের গাওয়া প্রায় ৫০টি গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বাংলা গানের উদীয়মান শিল্পীদের জন্য একটি পেশাদার ও সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। নতুন শিল্পীদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি মানসম্মত অডিও-ভিডিও প্রযোজনার মাধ্যমে সংগীতাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে চায় আর্টবক্স মিউজিক।

প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা ‘চুপিচুপি’ গানটির গীতিকার ও সুরকার রোহান রাজ। সংগীত পরিচালনা করেছেন পলাশ ফারুকী। ভিডিওটির দিকনির্দেশনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৌরভ ও রেশমি। পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস কে সমীর।

কর্ণধার সম্পা দেওয়ান বলেন, ‘আর্টবক্স মিউজিক শুধু একটি প্রযোজনা প্রতিষ্ঠান নয়; এটি আমাদের একটি স্বপ্নের বাস্তব রূপ। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংগীতচর্চা করছি। আমার গাওয়া ৫০টি গানের মিউজিক ভিডিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। পাশাপাশি আমরা নতুন শিল্পীদের নিয়েও ধারাবাহিকভাবে কাজ করব।’

তিনি আরও জানান, ভবিষ্যতে আর্টবক্স মিউজিক শুধু গানেই সীমাবদ্ধ থাকবে না; নাটক ও ড্রামা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। মানসম্মত গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলীর মাধ্যমে বিনোদন জগতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

আর্টবক্স-এর ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে থাকা কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘আমরা উদীয়মান তরুণ কণ্ঠশিল্পীদের প্রাধান্য দিয়ে নিয়মিতভাবে অডিও-ভিডিও কনটেন্ট প্রযোজনার পাশাপাশি নাটক ও ড্রামা নির্মাণের কাজও ধাপে ধাপে শুরু করেছি। খুব শীঘ্রই আমাদের ড্রামা চ্যানেলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।’

নির্মাতাদের প্রত্যাশা, ‘চুপিচুপি’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং আর্টবক্স মিউজিকের পথচলা সফল ও দীর্ঘস্থায়ী হবে।

আরও খবর :
জনপ্রিয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

‘চুপিচুপি’ দিয়ে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’

সর্বশেষ : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬