ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬
৭ম বর্ষে পদার্পণ

ইসলামপুরে দৈনিক নাগরিক ভাবনা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালপুর জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২১ বার পঠিত
জামালপুর জেলা প্রতিনিধি: ইসলামপুর-এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৭ম বর্ষে পদার্পণ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব-এর হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুর রহমান কাজল-দৈনিক দিনকাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ লিটন-যায়যায়দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী-ইনকিলাব। উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম ফারুক-জামালপুর দিনকাল, এমকে দোলন বিশ্বাস-আজকের পত্রিকা, রোকনুজ্জামান সবুজ-আমার সংবাদ, সাহিদুর রহমান-আমাদের সময়, লিয়াকত হোসেন লায়ন-ইত্তেফাক, আলমাস হোসেন আওয়াল-জবাবদিহি, হেলাল উদ্দিন-সকালের সময়, আব্দুল মোতালেব-সত্যের সন্ধানে প্রতিদিন, সৈয়দ এনামুর রকিব-জনকন্ঠ ও সুমন ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা দৈনিক নাগরিক ভাবনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি দেশ ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

৭ম বর্ষে পদার্পণ

ইসলামপুরে দৈনিক নাগরিক ভাবনা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ পরিমার্জন: ১২:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬