, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

জীবনের প্রথম ক্রাশের নাম জানালেন পরীমনি

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০২:১৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৮০ বার পঠিত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি কাজের থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন।  বিশেষ করে ভক্তদের কাছে নিজের কিছুই আড়াল করেন না।  ফলে ভক্তদেরও তার প্রতি ব্যাপক কৌতূহল আগ্রহও দেখা যায়। পরীমনি তার ব্যক্তিজীবনে বহু প্রেমে জড়িয়েছেন। করেছেন একাধিক বিয়েও। বলা যায়, সঙ্গী পালটে সহসাই থামেননি পরী;  যা কারোই অজানা নয়।

এবার এক সাক্ষাৎকারে পরী জানালেন তার জীবনের সবকিছু প্রথম নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত। পরী জানান, জীবনের প্রথম দিনে অনেক খারাপ কিছু হলে তার কোনো আবেগ কাজ করে না, তবে যদি দারুণ কিছু হয় তাহলে সেটা সারাজীবন থেকে যায়।

এ সময় পরীর কাছে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানান কিছু জিজ্ঞাসা করা হয়। প্রায় সব প্রশ্নের উত্তর তখন অকপটে দেন পরীমনি।

প্রথম ক্রাশ কে, জবাবে পরী বলেন, ‘ক্রাশ! রণিত রায়।’ বলে রাখা ভালো, পরীমনি সেই রণিত রায়ের কথাই হয়তো উল্লেখ করেছেন, যিনি একজন ভারতীয় অভিনেতা। ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবেও যার পরিচিতি রয়েছে।

এরপর প্রথম প্রেম কবে এসেছিল, জানতে চাওয়া হলে পরী বলেন, ‘২০১৪!’ এ সময় পরীর বয়স কত ছিল, এ প্রসঙ্গ এড়িয়ে যান। বলেন, ‘এটা তো হিসেব করে বলতে হবে।’ সিনেমায় আসার পর প্রেম হয়েছে কি না, উত্তরে পরীমনি বলেন, ‘ওই কাছাকাছি সময়ে আরকি।’ সাক্ষাৎকারে আরও জানান, তার জীবনের প্রথম আয় ছিল ২১ হাজার টাকা।

যখন প্রথম ছবি মুক্তি হয়, তখনকার অনুভূতি নিয়ে পরী বলেন, ‘ওইটা একটা অন্যরকম জোশ। আমি তখন আউটডোরে ছিলাম, একটা সিনেমার শ্যুটিংয়ে, আমার কো আর্টিস্ট ছিলেন শাকিব খান। এরপরে ওই সময়, ওই সেটে থাকাকালীন আমার সিনেমা রিলিজ হয়। তখন শাকিব খান জিজ্ঞাসা করেন, কেমন লাগে, হিরোইন? আজকে থেকে হিরোইন’ -হাসতে হাসতে বললেন পরী।

পরীমনি আরও বলেন, ‘তখন হার্টবিটটা বেড়ে গিয়েছিল, কবে নিজেকে বড় পর্দায় দেখব, কবে ঢাকায় আসব! সব মিলিয়ে একরকম ভালোলাগা, একরকম এক্সাইটমেন্ট, একরকম নার্ভাসনেস, এইতো!’

আরও খবর :
জনপ্রিয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

জীবনের প্রথম ক্রাশের নাম জানালেন পরীমনি

সর্বশেষ : ০২:১৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪