ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬
প্রতিষ্ঠার এক বছর

ফুলবাড়ীতে এনসিপির আলোচনা সভা ও ইফতার

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ৯১ বার পঠিত
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়েছে।
উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ নুর আমিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের আহ্বায়ক রাজু সরকার, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক খলিলুর রহমান, উপজেলা দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এবং এনসিপির সংগঠক মোঃ স্বাধীন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দলকে সামনের দিনে আরও গতিশীল করা সম্ভব।
পরে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রতিষ্ঠার এক বছর

ফুলবাড়ীতে এনসিপির আলোচনা সভা ও ইফতার

সর্বশেষ পরিমার্জন: ১১:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬