ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
অসহায়দের মাঝে ইফতার বিতরণ
প্রতিদিনের কাগজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৭৭ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ১৬০ জন গরিব, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ শেষে সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি, দেশের উন্নয়ন এবং গণমাধ্যমের অগ্রগতি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালাল শাওন, সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন সময়-এর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ বদরুজ্জামান বিপ্লব, সহ-সভাপতি ইয়াকুব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব তাঁর বক্তব্যে বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে আসছে। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পত্রিকাটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ একটি মানবিক উদ্যোগ, যা সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। তিনি বলেন, রমজানের এই পবিত্র মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।




















