ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
ইউস্যাফের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ লুৎফর রহমানের কবর জিয়ারত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৭৪ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুলবাড়ি (ইউস্যাফ) এর পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের প্রথম শহীদ শহীদ লুৎফর রহমানের কবর জিয়ারত ও দোয়া করেন ইউস্যাফের ২০২৬-২৭ কার্যবছরের নবনির্বাচিত সদস্যবৃন্দ। এসময় তারা শহীদ লুৎফর রহমানসহ ১৯৭১ এর সকল শহীদদের জন্য দোয়া করেন। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করেও দোয়া করেন।
শহীদ লুৎফর রহমান ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হওয়া স্বাধীনতা যুদ্ধে ৬নং সেক্টরের প্রথম শহীদ। তিনি ২৮ শে মার্চ লালমনিরহাট নেছারিয়া মাদরাসার সামনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন। কর্মজীবনে তিনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট (ইপিআর) এ কর্মরত ছিলেন যার পোস্টিং ছিলো ফুলবাড়ি উপজেলার গংগারহাটে। শহীদ লুৎফর রহমানের পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।
ইউস্যাফের পক্ষ থেকে ২০২৬-২৭ সেশনের সভাপতি নুর মোহাম্মদ মামুন, সাধারণ সম্পাদক হামীম আল ফুয়াদ ফাহিম, সদস্য শারাফাত ইসলাম এসময় উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ইউস্যাফের সভাপতি নুর মোহাম্মদ মামুন।
উল্লেখ্য, ইউস্যাফ ২০১৯ সাল থেকে ফুলবাড়ি উপজেলা হতে প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংগঠন হিসেবে সফলভাবে কাজ করে আসছে। ফুলবাড়িতে বিভিন্ন শিক্ষামূলক কাজ করার মাধ্যমে সর্বমহলে পরিচিত করে তুলেছে নিজেদেরকে।




















