, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

‘‌ঈমান ঠিক আছে তো’, জয়ার প্রশ্ন

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১২:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ৮৩ বার পঠিত

বিনোদন পাড়া ডেস্ক: পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এবার এই হামলার প্রতিবাদ জানালেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

জয়া ফেসবুকে লিখেছেন, ‘আদিবাসী’ নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম-আত্মা থেকেই বের হল। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ঈমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।’

এর আগে, বুধবার দুপুরে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে একদল লোক পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ লেখা গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। একই সময়ে সেখানে হাজির হয় ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে দুই পক্ষের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটে। এক পর্যায়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে এবং তাতে বেশ কয়েকজন আহত হন।

আদিবাসী শিক্ষার্থীদের কর্মসূচিতে এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। শিক্ষাভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এতে তিন শিক্ষার্থীসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

n/v

আরও খবর :
জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

‘‌ঈমান ঠিক আছে তো’, জয়ার প্রশ্ন

সর্বশেষ : ১২:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫