ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
অবৈধ পেট্রোলসহ বিএনপি নেতা আটক

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৪৫ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে সাবেক এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় তার বাড়ি থেকে প্রায় ৭০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলা সদরের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ডিপো থেকে পেট্রোল সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত করে অধিক দামে বিক্রি করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তার বাড়িতে অভিযান পরিচালনা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তার বাড়ি থেকে মজুতকৃত প্রায় ৭০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।




















