
আবু সাঈদ : গাজীপুরের শ্রীপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার মেলার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সংগঠক আল্পনা হক ছোয়া, জাতীয় নাগরিক কমিটি শ্রীপুর প্রতিনিধি নিজাম উদ্দিন রিয়াদ, শ্রীপুর উদ্যোক্তা পরিবার এর প্রতিষ্ঠাতা ফয়সাল আহমাদ সাদেক সহ কর্মকর্তা ও কৃষিবিদরা। এ সময় র্যালীতে কৃষি সম্প্রসারণ অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কৃষিবিদরা অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে কর্মকর্তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ডেস্ক রিপোর্ট 




















