, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার 
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

অস্কারে ইমন চক্রবর্তীর প্রতিদ্বন্দ্বী লেডি গাগা-এলটন জন

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০২:২৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৮৬ বার পঠিত

পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। লোকগান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গানসহ সব ধরনের গানেই পারদর্শী তিনি।  বিশেষ করে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এবার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন হিসেবে অস্কারের মঞ্চে ইমনের গান।

২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে যাচাই-বাছাই চলছে। সারাবিশ্ব থেকে বেছে নেওয়া হয়েছে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীত। সেই তালিকায় রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ নামের একটি গান। যা শোনা গিয়েছিল নির্মাতা ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ চলচ্চিত্রে। এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।

সুখবরটি জানতে পেরে ভারতীয় গণমাধ্যমকে এই গায়িকা বলেন, ‘তিনি সকাল ১১টা নাগাদ এই খবর প্রথম পান। তখন তিনি একটি রিয়ালিটি শোয়ের সেটে, শুটিংয়ে ব্যস্ত। আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক।অস্কারের তালিকায় নিজের গান, খবরটি পেয়েই প্রথম সে কথা ইমন প্রথম জানিয়েছেন ‘সারেগামাপা’র সেটের বন্ধু, সহ-বিচারকদের। তারপর তিনি তা জানালেন স্বামী নীলাঞ্জনকে। ক্যারিয়ারে ইতিমধ্যে সাফল্য ও পুরস্কার ঘরে তুলেছেন ইমন। তবে কি এবার অস্কারের পালা? এ প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’

আরও খবর :
জনপ্রিয়

সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা

অস্কারে ইমন চক্রবর্তীর প্রতিদ্বন্দ্বী লেডি গাগা-এলটন জন

সর্বশেষ : ০২:২৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪