ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৫ মে ২০২৬

বাঁশের তৈরি দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাট

রাজু আহমেদ, রাজবাড়ী
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ১১ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী:   রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচলের জন্য সম্প্রতি ৫ নং ফেরিঘাট নির্মাণের কাজ শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ফেরিঘাটে গাড়ি চলাচলের রাস্তা নির্মাণের জন্য বাঁশ দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এই নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান,  বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কিছুদিনের মধ্যেই ফেরি চলাচলের সড়কটি ভেঙে যাবে বলে আশঙ্কা তাদের।
স্থানীয়রা জানান এভাবে রাস্তা নির্মাণ করলে মাস দুয়েকের মধ্যেই ভেঙে যাবে। আমরা চাই কাজগুলো যেন আরো ভালোভাবে হয়। তবে বাঁশের ব্যবহার এভাবে আর আগে দেখিনি।
বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী রবিউল আলম জানান, নদীপাড়ে আরসিসি ঢালাই করা যায় না, অথবা করাও সম্ভব না।
তিনি জানান, দৌলতদিয়া পাটুরিয়া নো রুটের বিআইডব্লিটিএ’র যত ফেরিঘাট নদীর পাড়ে নির্মাণ হয়েছে, তা বালি দিয়ে ঠেস দিয়ে এভাবে কাজ করা হয়েছে।
প্রকৌশলী বলেন, মূলত নরম মাটিতে বাঁশ ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মতো কাজ করে। নরম মাটিতে রড ও বালি ব্যবহার করা যায় না। এভাবেই সারা দেশে নদীর পাড়ের ফেরিঘাটের কাজগুলো সম্পন্ন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাঁশের তৈরি দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাট

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬