রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার ও ৮ দফা দাবি

- সর্বশেষ পরিমার্জন: ১২:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৯ বার পঠিত

রাসেল রানা, বিশেষ প্রতিনিধি: বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার ও ৮ দফা দাবিতে রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে কর্মরত বিক্রয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রংপুর বিভাগীয় ও জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রংপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আলী।
রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠনের সভাপতি রুহুল আমিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ একরামুল হক প্রধান এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা সদস্য, নোয়াখালী জেলা সভাপতি ও সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম জাহিদ।
সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাজ হোসেন, হাবিবুর রহমান, আফজাল হোসেন, কামরুজ্জামান মিলনসহ বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন কোম্পানিতে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও মৌলিক শ্রম অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। তারা বিক্রয় প্রতিনিধিদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ, নিয়োগপত্র প্রদান, কর্মঘণ্টা নির্ধারণ, বাৎসরিক ছুটি, চিকিৎসা সুবিধা, যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও চাকরির নিরাপত্তাসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার ও মৌলিক মানবিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।




















