মর্গে দুটি অজ্ঞাত লাশ পড়ে আছে
লাশ দুটির পরিচয় শনাক্তে বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট পুলিশ(এসএমপি)

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৪ বার পঠিত

তৌফিকুর রহমান হাবিব, বিশ্বনাথ (সিলেট): শনিবার (১৬ মে) দুপুরে এসএমপি’র মিডিয়া শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়- শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের মাধ্যমে জালালাবাদ থানার একদল পুলিশ গিয়ে তেমুখি পয়েন্ট থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে।পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত পুরুষের বয়স আনুমানিক ৬৫ বছর। বর্তমানে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কারো কোনো তথ্য জানা থাকলে জালালাবাদ থানার ফোন (০১৩২০-০৬৭৫৯৯) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে এসএমপি’র মিডিয়া শাখা আরেকটি বিজ্ঞপ্তিতে জানায়- গত ১৩ মে রাত ১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুল পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাতনামা এক পুরুষের (বয়স আনুমানিক ৭০ বছর)-এর মৃতদেহ উদ্ধার করে।
পরে মৃত্যুর কারণ নির্ণয়ের লক্ষ্যে ময়না তদন্ত করা হয় লাশটির। এ লাশেরও পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার করা যায়নি। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের লক্ষ্যে ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য কারো জানা থাকলে দক্ষিণ সুরমা থানার এসআই রাজীব মোহন দাসের ফোন (০১৬১২০৫৫৩২৬) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ।




















