ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
বিশ্বনাথে নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তৌফিকুর রহমান হাবিব, বিশ্বনাথ (সিলেট)
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৭ বার পঠিত

তৌফিকুর রহমান হাবিব, বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথে নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে তাসনিয়া বেগম নামে তিন বছর বয়সী এক কন্যাসন্তানের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত তাসনিয়া একই উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় (মুন্সিবাড়ি) গ্রামের ব্যবসায়ী আমির উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সাথে নানাবাড়ি সাতপাড়া গ্রামে বেড়াতে গিয়েছিল তাসনিয়া। রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কোনো একসময় পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার নি*থর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, ‘ম*রদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওই শিশুর পিতার উপস্থিতিতে লা*শ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃ*ত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’




















