, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মজনু মিয়া, গাইবান্ধা:   গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ২২ জুন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিন ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা পৌর আমীর ফেরদৌস আলম ফিরোজ, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল, সাবেক জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও আবু হাসান আকন্দ এবং গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সাইফুল্লাহ বারী হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন আসামি ইতোমধ্যে গ্রেফতার হলেও ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন। তারা দাবি করেন, দেশে ধারাবাহিকভাবে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার ২১ জুন দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জনপ্রিয়

৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা

ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সর্বশেষ : ০৫:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬