, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ঘুরে আসুন ঐতিহ্যবাহী মেঘমাটি ভিলেজ রিসোর্ট

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১২:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ১১৮ বার পঠিত

আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মেঘমাটি রিসোর্টটি দেশী-বিদেশী ভ্রমণপিয়াসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে । ব্যস্ততার ভিড়ে একটু ছুটি মিললেই কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে পরিকল্পনার শেষ নেই।যানজট এড়িয়ে প্রকৃতির কাছাকাছি যদি কোথাও যাওয়া যায় তাহলে তো কথাই নেই । ব্যস্ততার জীবন থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য গ্রামীণ পরিবেশ এবং সবুজ প্রকৃতির আদলে ময়মনসিংহ জেলার ভালুকায় গড়ে তোলা হয়েছে মেঘনাটি ভিলেজ রিসোর্টটি। দেশের এই প্রথম আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মাটির কটেজ দেখতে পাবে যে কেউ যা রিসোর্টের নামের সার্থকতা। বিশাল এলাকা জুড়ে এই রিসোর্টের আছে নানা আয়োজন। আধুনিক মানের একটি দ্বিতল ভিলার সাথে চমৎকার একটি সুইমিংপুল যুক্ত করা হয়েছে। এছাড়াও পানির উপরে আছে একটি আধুনিক মানের কটেজ। আর রিসোর্টে সবুজে মোড়ানো বিশাল মাঠ; মাঠের চারপাশে রয়েছে বিভিন্ন রকম ফলের গাছ।মেঘমাটি ভিলেজ রিসোর্টে ইনডোর এবং আউটডোর উভয় রকম খেলাধুলার সুব্যবস্থা আছে মাঠে খেলাধুলায় মেতে উঠার জন্য খেলার উপকরণ কর্তৃপক্ষই সরবরাহ করে থাকে। এমনকি জাল বা বরশি দিয়ে পুকুর থেকে নিজেই মাছ ধরে নিয়ে আসতে পারে ভ্রমণপিয়াসীরা । খাবার মেনুতে শাকসবজি,আচার,মাছসহ প্রায় সব রিসোর্টে পাওয়া যায়। বাজারের ফরমালিনযুক্ত জিনিসের ঝামেলা নিতে হয় না। রিসোর্টের রেস্টুরেন্টে ভারতীয়, থাই, চাইনিজ ইত্যাদি উপমহাদেশীয় খাবারের ব্যাবস্থা আছে। চাইলে ভোজন রসিক বন্ধু বান্ধব নিয়ে ব্যুফে ডিনার করতে পারবেন। এখানে অনেক রকম আরাম আয়েশের ব্যবস্থা আছে। আলো ঝলমলে রুমগুলো বেশ শৈল্পিক নকশায় সাজানো। নরম পালকের বিছানাগুলো বেশ স্বস্তিদায়ক। এখানে ছায়াবীথি কটেজ, মাটিয়াল কটেজ,প্রাইভেট ভিলা ও শুকতারা কটেজ নামে রুম পাওয়া যায়। পুরো রিসোর্ট জুড়ে সুন্দর ফুলের সুবাস ছাড়ানো একটা স্নিগ্ধতা বিরাজ করে। মেঘমাটি ভিলেজ রিসোর্টে বছরের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্যাকেজ চালু থাকে। পারিবারিক অবকাশ যাপনের জন্য মেঘমাটির আছে ফ্যামিলি ডে-আউট নামের একটি বিশেষ প্যাকেজ। ৬ জনের ফ্যামিলি ডে আউট প্যাকেজের মূল্য ২৫,২০০ টাকা। ডে আউট প্যাকেজের মধ্যে রয়েছে ঢাকা থেকে রিসোর্টে যাতায়াত, সকাল ও দুপুরের খাবার, বিকালের নাস্তাসহ দিনভর মেঘমাটির গ্রামীণ পরিবেশে প্রাণবন্ত সময় কাটানো।ঢাকা থেকে ৮৩ কিলোমিটার পাড়ি দিয়ে মেঘমাটি ভিলেজ রিসোর্টে আসতে সময় লাগবে আড়াই ঘন্টা।

বুকিংয়ের ফোন নাম্বার :-01613-555953

আরও খবর :
জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঘুরে আসুন ঐতিহ্যবাহী মেঘমাটি ভিলেজ রিসোর্ট

সর্বশেষ : ১২:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫