, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

প্রযোজকের মাথা ফাটালেন নায়িকা রাজ রিপা

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৩:৫৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৯১ বার পঠিত

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অভিনেত্রী রাজ রিপার আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আবুল বাশার।

এ ঘটনায় ১৮ জানুয়ারি গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন বাশারের ভাই মো. আব্বাস।

মামলার অভিযোগ থেকে জানা যায়,’১৪ জানুয়ারি রাতে প্রযোজক আবুল বাশার ও তার ভাগ্নে আবু রায়হান গুলশানের রাতের কাবাব রেস্টুরেন্টে ডিনার করতে যান। তখন চিত্রনায়িকা রাজ রিপা ও তার স্বামী শিশির সরদার এবং চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীও সেখানে যান। ডিনার শেষে রাজ রিপা প্রযোজক আবুল বাশারের কাছে চাষী নামে তার সাবেক ড্রাইভারের বিষয়ে কিছু তথ্য জানতে চান। আবুল বাশার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বললে রাজ রিপা ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোনটি কেড়ে নেন। আবুল বাশার তাতে বাধা দিলে রাজ রিপা মোবাইল দিয়ে একাধিকবার তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।

একই সময় ইফতেখার চৌধুরীও কোল্ড ড্রিংকসের কাচের বোতল দিয়ে আবুল বাশারকে মাথায় আঘাত করে। অতর্কিত আক্রমণে আবুল বাশার মেঝেতে পড়ে গেলে শিশির সরদার তাকে কিল, ঘুসি, লাথি মারতে থাকে। এ সময় তারা আবুল বাশারের গলায় থাকা ২ ভরি স্বর্ণের চেনও ছিনিয়ে নেয়।’

১৪ জানুয়ারি রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টের এ ঘটনায় আহত বাশারের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এতে চিত্রনায়িকা শারমিন আফরোজ রিপা ওরফে রাজ রিপা, চিত্রপরিচালক ইফতেখার চৌধুরী ও রাজ রিপার স্বামী শামীম আহমেদ শিশির ওরফে শিশির সরদারকে আসামি করা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত থাকা ঢাকাই সিনেমার আরেক নায়িকা নাম প্রকাশ না করার শর্তে দেশের একটি গণমাধ্যমে জানান, ‘আক্রমণ করে রাজ রিপা, ইফতেখার চৌধুরী ও শিশির সরদার চলে যাওয়ার পর আহত আবুল বাশারকে রেস্টুরেন্টের লোকজন গুলশানের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।’

এ বিষয়ে কথা বলতে রাজ রিপা ও ইফতেখার চৌধুরীকে ফোন করা হলে সাড়া পাওয়া যায় নাই।

এদিকে মামলার অগ্রগতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর হারুনুর রশীদ বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারের বিষয়েও কাজ চলছে।’

n/v

আরও খবর :
জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রযোজকের মাথা ফাটালেন নায়িকা রাজ রিপা

সর্বশেষ : ০৩:৫৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫