, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুই স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল ৭টার দিকে প্রাগপুর-কুষ্টিয়া মহাসড়কের প্রাগপুর বাজারে। সেখানে বালুভর্তি একটি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হন। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রাগপুর বাজারে পৌঁছালে বালুভর্তি ট্রলির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে সকাল ৮টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল নিতে গিয়ে বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে এক নারী নিহত হন। তিনি মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মণ্ডলের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নার্গিস বেগম ইউনিয়ন পরিষদে চাল নিতে গিয়েছিলেন। এসময় নিরাপদ পরিবহন নামের একটি বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সর্বশেষ : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫