
বোচাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকারের সভাপতিত্বে ২০ এপ্রিল রোজ রবিবার সকাল ১১ঃ৩০ মিনিটে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন।এটি একটি ব্যতিক্রম উদ্যোগ। বোচাগঞ্জের ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সাধারণ মানুষ নিজেদের মত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের সাথে যে পুলিশের সম্পৃক্ততা ঠিক কতটুকু এবং মাদক চোরা চালান চুরি ডাকাতি সহ বিভিন্ন বিষয় জেলা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কোজাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির মোঃ আমিনুল হক। বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেসুল,পৌর বিএনপি’র সভাপতি মোঃ নওশাদ আলী,পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সুয়েল রানা,১ নং নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ,৩ নং মুর্শিদ হাট ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ওয়াক্কাস কাঞ্চন,সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল সাত্তার,সদস্য সচিব শামসুল আলম ও সাংবাদিক ফরিদ আহমেদ,মোঃ শাহীন আলম,মোঃ লতিফুল ইসলাম ফুল,সুমন চন্দ্র,আশিকুর রহমান প্রমুখ।

মোঃ শাহীন আলম, বোচাগঞ্জ 






















