, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের কাছে গ্রহণযোগ্য নতুন কমিশন গঠনের দাবিতে এবং ভারতে মুসলমান নিধনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
২৫ শে এপ্রিল শুক্রবার  বাদ আসর কুষ্টিয়ার বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল হক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান প্রমুখ।
বক্তারা বলেন, “নাস্তিক্যবাদ ও কথিত নারীবাদীদের দিয়ে গঠিত নারী অধিকার সংস্কার কমিশনের সুপারিশ দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। প্রস্তাবিত সংস্কারে ইসলামি উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা স্পষ্টভাবে কোরআন-সুন্নাহবিরোধী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী।”
তারা অবিলম্বে এই ‘ইসলামবিদ্বেষী ও বিতর্কিত’ কমিশন বাতিলের দাবি জানান এবং জনগণের ধর্মীয় মূল্যবোধ ও চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নতুন কমিশন গঠনের আহ্বান জানান।
এছাড়া সমাবেশে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর রাষ্ট্রীয় মদদে নির্যাতন ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
আরও খবর :
জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

সর্বশেষ : ১১:২৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫