, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি, প্রধানমন্ত্রী মেলোনির ঢাকায় আসার সম্ভাবনা

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইতালি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায় দেশটি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি।

সাক্ষাতে নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার রোধ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও জানান, “ইতালিতে একটি উল্লেখযোগ্য বাংলাদেশি সম্প্রদায় রয়েছে। তারা কর্মঠ, তরুণ এবং ইতালিয়ান সমাজে দারুণভাবে একীভূত হয়েছেন। আমরা আরও বাংলাদেশি কর্মীর প্রয়োজনীয়তা অনুভব করছি।”

তিনি আরও বলেন, “আমি এখানে এসেছি এই বার্তা দিতে যে অনেকেই অবৈধ উপায়ে ইতালি যাওয়ার চেষ্টা করে, যা খুবই বিপজ্জনক। আমরা চাই তারা বৈধ পদ্ধতিতে ইতালিতে প্রবেশ করুক।”

অবৈধ উপায়ে সমুদ্রপথে অভিবাসনের বিষয়টি ইতালির জন্য একটি বড় সমস্যা উল্লেখ করে, পিয়ানতেদোসি এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমরা একটি নতুন সহযোগিতা নীতির প্রস্তাব নিয়ে এসেছি।”

তিনি জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চলতি বছরের সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করতে পারেন, এবং তার এই সফরের উদ্দেশ্য হবে ঢাকা-রোম সম্পর্ককে নতুন করে সক্রিয় ও পুনরুজ্জীবিত করা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সরকারও অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, “বাংলাদেশিরা ইতালিতে যে সম্মান ও সুযোগ পাচ্ছেন, তার জন্য তারা কৃতজ্ঞ।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক কিছু চক্র বাংলাদেশিদের অবৈধ পথে ইতালি যেতে প্রলুব্ধ করে, এবং এসব চক্রই মূলত সমস্যা তৈরি করে।
“মানবপাচারের শিকাররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, উপকারভোগী নয়,” বলেন অধ্যাপক ইউনূস।

তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং সেখানে উভয় দেশ অভিন্নভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

আরও খবর :
জনপ্রিয়

৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি, প্রধানমন্ত্রী মেলোনির ঢাকায় আসার সম্ভাবনা

সর্বশেষ : ০১:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫