, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Oplus_131072

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে চারজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে জানা গেছে।
আজ বুধবার ভোরে ভারত থেকে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত পিলার ৩৭৪ /১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক বাংলাদেশিরা হলেন—জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী দক্ষিণ দুয়ারী গ্রামের আনছারুল হকের ছেলে শামীম (৩০), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল হক (২৬) এবং চাড়োল ইউনিয়নের লাহিড়ী এলাকার এক যুবক, যার নাম নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ভারতীয় যুবকের পরিচয় মেলেনি।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ হলো সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন শামীম, মেহেদুলসহ তিনজন। বুধবার সকালে ভারতীয় ওই ব্যক্তি বাংলাদেশি তিনজনকে ভারত থেকে অবৈধ পথে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টার সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দলের নজরে আসে। পরে তাদের চারজনকে আটক করে নিয়ে যায়।
আটক শামীম ও মেহেদুলের প্রতিবেশী জিয়ারুল, তালেবসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তে বসবাসের কারণে নিয়মিত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁদের। অবৈধ পথে ভারতে যাতায়াত এবং চোরাকারবারের সঙ্গে জড়িত আটক তিনজন। এর আগেও বেশ কয়েকবার তারা সীমান্তে আটক হয়েছিলেন।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ‘বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার চেষ্টা করছি।’
আরও খবর :
জনপ্রিয়

৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সর্বশেষ : ০৬:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫