, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ

ভারতের হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘এর মূল্য দিতে হবে তাদের।

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।

শাহবাজ শরীফ বলেন, ‘ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারত ভুলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।’

ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা গড়ে তোলে এবং ‘আমাদের পক্ষ থেকে তাদের জবাব দেওয়া হয়েছে।’ তবে দিল্লি এখনো বিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেনি।

পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় হামলা নিহত ২৬ জনের মধ্যে সাত বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন শাহবাজ শরীফ। তিনি বলেন, সাত বছর বয়সী একটি ছেলে যখন নিহত হয় তখন তার মা এবং ভাইয়ের সাথে বাড়িতে ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এই নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব।

গত মাসে পহেলগাম হামলা পাকিস্তানের সাথে ‘সম্পর্কিত ছিল না’ এবং দেশটিকে ‘ভুল কারণে অভিযুক্ত’ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের অনুরোধ না রাখা বা উপেক্ষার অভিযোগ তোলার আগে ভারতের প্রতি আমরা তদন্তের দাবি জানিয়েছিলাম।

দেশের নিরাপত্তার জন্য পাকিস্তানিদের সাহস দেখানোর আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

আরও খবর :
জনপ্রিয়

৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা

ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ

সর্বশেষ : ১২:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫