, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

প্রেসিডেন্টের তীব্র আক্রমণ বিরোধীদের বিরুদ্ধে রেজেপ তাইয়িপ এরদোয়ান

  • মিনহাজ মোল্লা
  • সর্বশেষ : ০৯:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৪৫ বার পঠিত

তুরস্কের প্রেসিডেন্ট এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী রাজনীতিবিদদের উদ্দেশে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।  রেজেপ তাইয়িপ এরদোয়ানের অভিযোগ “মাথা বালিতে গুঁজে রাখা দিয়ে সত্য এড়ানো যায় না” — ভবিষ্যতমুখী প্রকল্পে মনোযোগ নয়, বিরোধীরা ডুবে আছে ‘মিথ্যা বিতর্কে’ তিনি আরও অভিযোগ তোলেন, বিরোধীরা সত্য থেকে পালিয়ে নিজেদের অদৃশ্য ভাবার মতো আচরণ করছেন।

“মাথা বালিতে গুঁজে নিজেকে অদৃশ্য ভাবা যারা অভ্যাসে পরিণত করেছে, তাদের আমরা যত দ্রুত সম্ভব সত্যের মুখোমুখি হওয়ার আহ্বান জানাচ্ছি,” — লিখেছেন প্রেসিডেন্ট তার ফেসবুক পোস্টে।

তিনি দাবি করেন, যারা ভিত্তিহীন বিতর্কে দেশকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিপরীতে সরকার দিন-রাত কাজ করছে তুরস্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। “ভবিষ্যতের ভিশন নিয়ে আমাদের যে প্রকল্প ও পদক্ষেপ রয়েছে, তা বিরোধীদের একেবারেই অজানা,”— মন্তব্য করেন তিনি।

বিরোধীদের অর্থনীতি, বিনিয়োগ, বৈদেশিক নীতি ও জ্বালানি কৌশল সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনায় অনুপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, “তারা শুধু দুর্নীতির অভিযোগেই থেমে নেই, বরং বৈশ্বিক প্রেক্ষাপটের দিকেও তাদের কোনো নজর নেই। তাদের চোখ বন্ধ নয়— চোখে কাপড় বাঁধা।”

তিনি বলেন, “যখন তারা দেশের শক্তি নষ্ট করছে, আমরা আমাদের সব শক্তি ‘তুর্কি শতাব্দী’ নির্মাণে ব্যয় করছি।”

সাংবাদিকতা বা রাজনৈতিক বক্তব্যের নামে যেসব গালি, হুমকি বা দায়িত্বহীন কথাবার্তা ছড়ানো হয়, তা নিয়েও সতর্কবার্তা দেন তিনি। “আমরা কথা বলি আমাদের প্রকল্প, আমাদের অর্জন, এবং আমাদের কাজ দিয়ে।”

তিনি আরো বলেন, “তুরস্কের গতিকে ধীর করে যে বিভাজনের রাজনীতি, সেটা কারোই মঙ্গল আনে না— এমনকি যারা সেটা ছড়ায়, তাদেরও না।”

পোস্টের শেষাংশে প্রেসিডেন্ট তার বার্তা আরও স্পষ্ট করেন:
“আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন— কার কী বলার ক্ষমতা আছে সেটা নয়, কে দেশের জন্য কী করেছে সেটা দেখা।”

আরও খবর :
জনপ্রিয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

প্রেসিডেন্টের তীব্র আক্রমণ বিরোধীদের বিরুদ্ধে রেজেপ তাইয়িপ এরদোয়ান

সর্বশেষ : ০৯:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫