
কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামের সাবেক এক (বিজিবি) সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১ জুন) বিকেল ৩টার দিকে পৌরসভার হায়াৎখাঁ গাবেরতল নামক এলাকায় এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার আনুমানিক বিকেল ৩টার দিকে চিলমারীর রমনা থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি উলিপুর রেলস্টেশন ছেড়ে পৌরসভার হায়াৎখাঁ গাবেরতল এলাকায় পৌঁছালে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ট্রেন আসার আগে থেকেই তিনি লাইনের ওপর বসেছিলেন। তার হাতে ওষুধের প্রেসক্রিপশন ছিল। তাকে কিছুটা বিমূর্ষ অবস্থায় দেখা যায়।
নিহতের ছোট ভাই স্কুলশিক্ষক মিজানুর রহমান বলেন, ‘বড় ভাই মোস্তাফিজুর রহমান তৎকালীন বিডিআরে চাকরি করছিলেন। মাত্র ৯ বছর চাকরি করে অবসরে যান তিনি। এর পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে ডাক্তার দেখানো হয়েছে।
আজ সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৩টার পর খবর পাই মজনু ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।’ উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’
লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন বলেন, ‘রমনা-পার্বতীপুর লোকাল ট্রেনে কাটা পরে এক ব্যক্তি নিহত হয়েছেন

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) 






















