
গাজীপুরের শ্রীপুরে জোরপূর্বক জমি দখল ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের মফিজ উদ্দিন (৬৫) বাদী হয়ে একই এলাকার জিম আহম্মেদ (২৪), দুলাল মিয়া (৪৮), মোঃ রুবেল (৩৫), জসিম (২৭) আসিফকে (২০) অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মফিজ উদ্দিন লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, বিগত অনুমান ১ বছর যাবত বিবাদীগন আমাদের সাথে জমি জমা নিয়া শত্রুতা পোষন করিয়া আমাদেরকে খুন জখমের হুমকি প্রদান করিয়া আসিতেছে। গত ১০ জুন বিবাদীগন আমার বড় ছেলে মালসিয়া প্রবাসি মো: মাহাবুব (৪০) এর বসত বাড়ীর পশ্চিম পাশে জমিতে আসিয়া জমিতে অধীকর প্রবেশ করিয়া দেশিয় অশ্র-সস্ত্র নিয়া আসিয়া জমি জবর দখল করার উদ্দেশ্যে জমিতে পিলার স্থাপনা শুরু করে। ঐ সময় আমার ছেলে মো: মোতাহার দেখিতে পাইয়া বিবাদীগনদের বাধা প্রদান করিলে বিবাদীগন আমার ছেলেকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। আমার ছেলে প্রতিবাদ করিলে তাহাদের হাতে থাকা দাদিয়া হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া কোপ দিলে উক্ত মাথার বাম পাশে তালুতে লাগিয়া কাটা রক্তাত্ত মারাত্বক জখম হয়। ঐ সময় আমার ছেলে ডাকচিৎকারে শুনিয়া আমার মেয়ে মোছা: সালমা (৩৭) আগাইয়া আসিলে বিবাদীদ্বয় আমার মেয়েকে এলোপাথারী ভাবে লোহার রড দিয়া বাইড়াইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা মারাত্বক জখম করে।
আমার মেয়ের পরনের কাপর ধরিয়া টানা ছেচড়া করিয়া অর্ধবিবস্ত্র করিয়া ছিলতা হানি ঘটায় এবং আমার মেয়ের পরনের থাকা বাম কানের একটি ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল গলায় থাকা ১ ভরি ২ আনা ওজনের স্বর্নের চেইন নিয়ে যাই। ঐ সময় আমার ছেলে মেয়েদের ডাকচিৎকারে আমি ও আমার নাতি মো: নাহিন আহম্মেদ সাইম (১৭) আগাইয়া আসিলে বিবাদীগন আমাকে বাঁশের লাঠি দিয়া এলোপালারী ভাবে বাইড়াইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।বিবাদীদ্বয় আমার নাতিকে এলোপাথারী ভাবে মারপিট করিয়া শীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে ও আমার নাতির ব্যবহুত মোবাইল নিয়া নেয়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এস আই নাজমুল জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি 























