
নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে শেখপাড়া মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু। নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির নাম আজিজুল ইসলাম (২৫)। তার বাড়ি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বড়াঘরিয়া এলাকায়, মৃত সোবহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুরগামী একটি মোটরসাইকেল ও নীলফামারী থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী আজিজুল ইসলাম নিহত হন।
এ ঘটনায় আহত তিনজনকে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো: সিয়াম রানা, নীলপামারী জেলা 






















