
আজ (১৭ই জুন) মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তাওহীদ (পিতা: মোঃ রাজা মিয়া) মিয়া ট্রাক চাপায় গুরুতর আহত হন। পরবর্তীতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কোচা শহর মালঞ্চা নানীর বাড়ি থেকে, নিজ বাড়িতে ফেরার পথে,কোচাশহর রাস্তায় চলমান নতুন রাস্তার ঢালাই কাজের উদ্বৃত্ত রোডের অংশ প্যান্টের ভিতর আটকে গেলে,শরীরের ভারসাম্য রক্ষা না করতে পেরে,একটি ট্রাক এর পিছনের চাকায় ছিটকে গিয়ে চাপা পড়ে ও গুরুতর আহত হয়।
খবরটি এলাকায় জানাজানি হলে তার আত্মীয়-স্বজন সেখানে ছুটে যান। তাওহীদের অবস্থা দেখে, প্রথমে তাকে মৃত ভেবে বাড়িতে নেওয়া হয়। কিছুক্ষণ পর তার শরীরে নড়াচড়া দেখা দিলে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় সে মৃত্যুর কোলে ধরে পড়ে।
তৌহিদের বাবা মোঃ রাজা মিয়া মহিমাগঞ্জ রংপুর চিনিকলের শ্রমিক বলে জানা গেছে। এ বিষয়ে অভিজ্ঞ মহলের মন্তব্য, কোচা শহরে প্রধান সড়কে, অসচেনতা অটো ও ভ্যান চালকদের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা রাস্তায় চলাচলে আইন অমান্য করে মনগড়া ভাবে- যত্রতত্র রাস্তায় ছোট-বড় বিভিন্ন ধরনের অটো ও সিএনজি রেখে উদাসীনতায় যানজটের সৃষ্টি করে, যা পথচারী ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও রাস্তায় নতুন ঢালাই কাজের ব্যবস্থাপনা অত্যন্ত ধীরগতি হওয়ায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে মৃত তাওহীদের বোন কেঁদে কেঁদে আহাজারি করতে থাকে।
কোচা শহরের এই অব্যবস্থাপনা, যত্রেতত্রে রাখা যানবাহন ও দ্রুত রাস্তার কাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও স্বাভাবিক নিরাপত্তা সড়ক নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

জাফর ইকবাল (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা 






















