
নীলফামারী সৈয়দপুরের শ্যামলী পরিবহন নামে একটি বাসের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল ৭ টার দিকে সৈয়দপুর কামারপুকুর বাজার সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে দুমড়ে মুছেড়ে আটকে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ঘটনাস্থলে নিহত হয়।
ঘটনার পরপরই সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করেন। এ ঘটনায় বাস জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়ার শেষ করে মরেদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মো: সিয়াম রানা, নীলফামারী জেলা 






















