, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

শুধু একা

  • মহসিন আলম মুহিন
  • সর্বশেষ : ১২:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১০০ বার পঠিত
যেওনা ফিরে, তাকাও ঘুরে-সম্মুখে অন্ধকার,
মিলবে না হিসাব পারবে না হতে-একাকী পারাপার।।
অথৈ জলে পাবে কি খুঁজে মণি মুক্তা দামী,
এভাবে চলবে কতকাল বলো এ কেমন পাগলামী।।
পথ হারিয়ে জঙ্গল মাঝে-চলেছো একা একা,
আছে কি দরদী তোমায় দেখাবে-সঠিক পথের দেখা।।
আকাশ পানে চেয়ে চেয়ে ভাবি-কোথা আছো কতদূরে,
সইতে না’রি বিরহ জ্বালায়-অন্তর কেঁদে মরে।।
কপোত-কপোতী বলে গেলো-সুরে সুরে গানে গানে,
তোমাতে আমাতে হবে যে দেখা মিলন সন্ধিক্ষণে।।
চাঁদ কি থাকে জ্যোৎস্না হীনে সূর্যকে ভুলে কভু,
তাহলে কেমনে আড়ালে থাকো-সব কিছু যেনে তবুও।।
জীবন হয়তো পারবে চালাতে অভিমানে একা একা,
প্রিয় বিহনে তোমার হিয়া পড়ে-রবে শুধু একা।।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

শুধু একা

সর্বশেষ : ১২:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫