
২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কোটি কোটি মানুষের আস্থার প্রতিক জননেতা তারেক রহমান এর এইদিনে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে জনগণের আশা আকাঙ্খার প্রতিক তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেড় যুগ পর বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা বিমান বন্দরে নামবেন। এরপর তিনি মমতাময়ী মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাক্ষাত করবেন এবং ঢাকার তিনশ ফিটে বিএনপি আয়োজিত বিশাল ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
জননেতা তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তায় থাকবে বিএনপির বিশেষ নিরাপত্তাবাহিনী ও সরকারের ডগস্কোয়ার্ড বাহিনী।
বুধবার বিকালে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কে ঘিরে বিএনপির দলীয় নেতা-কর্মী সহ কোটিকোটি মানুষের মাঝে আনন্দ উচ্ছাস বইছে। যেন তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ। তিনিই আগামীর রাষ্টনায়ক। যার নেতৃত্বে বাংলাদেশ হবে স্বনির্ভর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ।

ইকবাল হাসান, ঢাকার তিনশ ফিট থেকে 
























