, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালীগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা – ২০২৬ কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ: ড. অমর্ত্য সেন  রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল অসুস্থ হয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক এবং একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন।

ফ্লোরিডার মার-এ-লাগোতে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমাদের বৈঠকটি ছিল অত্যন্ত ভালো। আমরা বলতে গেলে প্রায় ৯৫ শতাংশ বিষয় নিয়েই আলোচনা করেছি। শতাংশের হিসাব যাই হোক না কেন, এই যুদ্ধ শেষ করার পথে আমরা অনেকটা এগিয়ে গেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ফোনালাপটিও ছিল চমৎকার। কথোপকথনটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।’

তিনি যোগ করেন, ‘আমি সত্যিই মনে করি, উভয় পক্ষের সঙ্গেই আলোচনার মাধ্যমে ইউক্রেন ইস্যুতে আমরা একটি সমঝোতার আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কাছাকাছি পৌঁছেছি। আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো খুব কাছাকাছি।’

এদিকে, ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, তথাকথিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর দেশগুলো জানুয়ারির শুরুতে প্যারিসে বৈঠক করে তাদের ‘সুনির্দিষ্ট অবদান’ চূড়ান্ত করবে।

আরও খবর :
জনপ্রিয়

কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

সর্বশেষ : ০২:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫