, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালীগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা – ২০২৬ কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ: ড. অমর্ত্য সেন  রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল অসুস্থ হয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের’ অভিযোগও তুলেছে মস্কো।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে, তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা।

বিবৃতিতে বলা হয়, ‘যারা বাইরের উসকানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত বানিয়ে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাদের অবশ্যই বুঝতে হবেএ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’

সাম্প্রতিক দিনগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও কড়া হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বিক্ষোভ মোকাবিলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে ‘খুব শক্তিশালী’ একাধিক সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন।

রাশিয়ার ভাষ্য, এ ধরনের হুমকি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপন্ন করবে।

জনপ্রিয়

কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া

সর্বশেষ : ০৯:২৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬