, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালীগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা – ২০২৬ কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ: ড. অমর্ত্য সেন  রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল অসুস্থ হয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

রাশিয়া থেকে দেড়শ এস-৪০০ মিসাইল কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ প্রযুক্তির দেড় শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে ভারত।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিশাল অংকের এক সামরিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো কেনা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে কয়েক ধরনের সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় কমব্যাট ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং উচ্চ উচ্চতায় সক্ষম হাই-অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। সামগ্রিক এই সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্য ভারত প্রাথমিকভাবে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলারের বিশাল বাজেট বরাদ্দ করেছে।

বিবৃতিতে সরাসরি এস-৪০০ ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ না করে কৌশলে ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলা হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি স্পষ্ট করেছেন। তারা জানিয়েছেন, ক্রয়তালিকায় থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে মূলত রাশিয়ার এস-৪০০ এবং পান্তশির এস-১ এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মকর্তারা আরও জানান, ভারতের বিমান বাহিনী তাদের আকাশসীমা সুরক্ষায় মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্রের চাহিদাপত্র জমা দিয়েছিল। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্বের অন্যতম নিখুঁত ও বিধ্বংসী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ভারতের কাছে মাত্র ৪টি রয়েছে এবং শিগগিরই আরও দুটি ভারতের হাতে এসে পৌঁছানোর কথা রয়েছে।

জনপ্রিয়

কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

রাশিয়া থেকে দেড়শ এস-৪০০ মিসাইল কিনছে ভারত

সর্বশেষ : ০২:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬