, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালীগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা – ২০২৬ কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ: ড. অমর্ত্য সেন  রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল অসুস্থ হয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২-পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে সুখোই এসইউ–৩০ এমকেআই বিমান দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তারা হলে—স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।ভারতীয় বিমানবাহিনী শুক্রবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় বিমানবাহিনী বলেছে, যুদ্ধবিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি যোরহাট থেকে উড্ডয়ন করার পর সেখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার নির্মিত বিমানটি বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

এসইউ–৩০ এমকেআই হচ্ছে দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমান। এটি রাশিয়ার বিমান প্রস্তুতকারক সংস্থা সুখোই তৈরি করেছে।

বর্তমানে ভারতের সরকারি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) ভারতীয় বিমানবাহিনীর জন্য বিমানটি তৈরি করছে।

এই যুদ্ধবিমান সর্বপ্রথম ১৯৯৭ সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

জেলা পুলিশ জানিয়েছে, কার্বি আংলংয়ের বোকা জান মহকুমার স্থানীয় বাসিন্দারা একটি বিমান বিধ্বস্ত হওয়ার শব্দ শুনতে পান।

বিবৃতিতে বিমানবাহিনী আরও জানিয়েছে, ‘সুখোই-৩০ দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যুতে ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে। বিমানবাহিনীর সব সদস্য নিহত দুজনের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন এবং এই শোকের সময়ে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন।’

জনপ্রিয়

কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২-পাইলট নিহত

সর্বশেষ : ০২:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬