চাটখিলে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে আলোচনা সভা

- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৮৬ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে করণীয় শীর্ষক এক আলোচনা সভা গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি মনিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমিতির উপজেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির নেতা তকদির হোসেন, ছাইফ উদ্দিন, শফিউল কবির খান, মোঃ মাসুদ, রফিক উল্যাহ ও ইসমাইল হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান।
সভায় বক্তারা চাটখিল উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। সকল শিক্ষকগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে অবশ্যই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হবে বলে শিক্ষক নেতারা আশা করেন। সভায় উপজেলার প্রাথমিক শিক্ষকগণ অংশগ্রহণ করেন।




















