ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ১৪ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠি প্রতিনিধি: শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা-এর দাখিল পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকালে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন। তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
বক্তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ধীরগতি দেখা যাচ্ছে। এতে বিচারপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সমাজকর্মী মেহেদী হাসান খালিদ।
উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি ২০২৫ সালের ডিসেম্বর মাসে ঢাকার বিজয়নগর এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এরপর থেকে তার হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে।




















