, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

অনলাইন জুয়া খেলতে মুন্না আটক, জেলহাজতে প্রেরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে অনলাইনে জুয়া খেলার সময় মুন্না মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের বড় গাবেরতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মুন্না মিয়া ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ বড় গাবেরতল এলাকার মামা-ভাগ্নে ডেকরেটরের দোকানে অভিযান চালায়। এ সময় কয়েকজন যুবক মোবাইল ফোনের মাধ্যমে ই-ট্রানজেকশন করে বিভিন্ন অনলাইন অ্যাপসে জুয়া খেলছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন কৌশলে পালিয়ে গেলেও মুন্না মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
অভিযানের সময় মুন্না মিয়ার প্যান্টের পকেট থেকে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মুন্না মিয়াসহ পলাতক ব্যক্তিরা অনলাইন জুয়ার অ্যাপসের সঙ্গে সম্পৃক্ত এবং তারা অনলাইন জুয়া পরিচালনা ও এজেন্ট হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
জনপ্রিয়

৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা

অনলাইন জুয়া খেলতে মুন্না আটক, জেলহাজতে প্রেরণ

সর্বশেষ : ১০:৪৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬